স্থানীয় ছাত্ররাজনীতি দিয়ে যাত্রা শুরু করে জাতীয় পর্যায়ের ছাত্র সংগঠনে নেতৃত্বের জায়গা দখল—এই দুই ধাপের দীর্ঘ পরিক্রমায় দৃঢ় প্রত্যয়, সংগঠনের প্রতি একাগ্রতা এবং দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ নেতা শাহরিয়ার হোসেন তাহমিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শাহরিয়ার হোসেন তাহমিদের রাজনৈতিক পথচলা […]
স্থানীয় ছাত্ররাজনীতি দিয়ে যাত্রা শুরু করে জাতীয় পর্যায়ের ছাত্র সংগঠনে নেতৃত্বের জায়গা দখল—এই দুই ধাপের দীর্ঘ পরিক্রমায় দৃঢ় প্রত্যয়, সংগঠনের প্রতি একাগ্রতা এবং দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ নেতা শাহরিয়ার হোসেন তাহমিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহরিয়ার হোসেন তাহমিদের রাজনৈতিক পথচলা শুরু হয় স্কুলজীবনেই। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় অবস্থিত হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ে পড়াকালেই তিনি স্থানীয় ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। অল্প বয়সেই সংগঠনের প্রতি আন্তরিকতা, নেতৃত্বের সক্ষমতা ও দায়িত্বশীল আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
পরবর্তীতে তিনি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট–এ উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ছাত্রজীবনের ব্যস্ততা, পড়াশোনা ও সংগঠনের প্রতি সমান মনোযোগ বজায় রেখে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ মুখ।
২০২২ সালে কলেজ জীবন শেষে শাহরিয়ার হোসেন তাহমিদ আনুষ্ঠানিকভাবে যুক্ত হন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের রাজনীতিতে। সংগঠনে তাঁর দায়িত্বশীল ভূমিকা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা ও সমন্বয় করার ক্ষমতা তাঁকে অল্প সময়েই গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে। তরুণদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা, উদ্যম ও সক্রিয়তাকে বিবেচনায় নিয়ে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী নেতৃবৃন্দ তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করেন।
বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সংগঠনের দায়িত্ব পালন—দুটি বিষয়ই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন তিনি।
শাহরিয়ার হোসেন তাহমিদ বলেন, “ছাত্রদল হচ্ছে আদর্শের সংগঠন। এখানে দায়িত্ব নয়, এটি একটি অঙ্গীকার—দেশ, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকারের প্রতি অঙ্গীকার। আমি চাই, আগামী দিনে আমাদের প্রজন্ম ন্যায়, অধিকার ও গণতন্ত্রের আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা রাখুক।”
তাঁর সহকর্মী ও এলাকার তরুণরা মনে করেন—তাহমিদের মতো কর্মঠ, সৎ, শিক্ষিত ও দায়িত্বশীল তরুণরাই ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করে তুলবে।
নেতৃত্ব, অধ্যবসায়, সততা ও আদর্শের সম্মিলনে শাহরিয়ার হোসেন তাহমিদ আজ ছাত্ররাজনীতির মেধাবী ও সম্ভাবনাময় এক নাম। সংগঠনের প্রতি অঙ্গীকার এবং ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে আগামী দিনে তিনিই হয়ে উঠতে পারেন জাতীয় পর্যায়ের একজন কার্যকর ও দূরদৃষ্টিসম্পন্ন তরুণ নেতা।