[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
১১:৪৯ পূর্বাহ্ণ, ৯ মে ২০২৬

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ধামরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩।

  ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই স্থানীয় তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে সকাল সাড়ে ১০টার দিকে বালিয়া এলাকার একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তার নির্মাণকাজ চলাকালে বিরোধের […]

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ধামরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি 
১ মিনিটে পড়ুন |

 

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই স্থানীয় তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে সকাল সাড়ে ১০টার দিকে বালিয়া এলাকার একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তার নির্মাণকাজ চলাকালে বিরোধের সৃষ্টি হয়। রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

অভিযোগে উল্লেখ করা হয়, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামুন ও তার বড় ভাই সাইফুলসহ অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীরা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পৃথকভাবে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ