[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
৯:৪৮ পূর্বাহ্ণ, ১৩ জুন ২০২৬

কালিয়াকৈরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়নের ডুবাইল  গ্রামের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দেওয়ার বাজার ক্লাব মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাজিল সমর্থক দল ও আর্জেন্টিনা সমর্থক দল। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন […]

কালিয়াকৈরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডালজোড়া ইউনিয়নের ডুবাইল  গ্রামের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দেওয়ার বাজার ক্লাব মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাজিল সমর্থক দল ও আর্জেন্টিনা সমর্থক দল। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ দেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ডালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মাজিদুল করিম। তিনি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনকে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোহাম্মদ লুৎফর রহমান আক্তার, মোহাম্মদ তাহাজ উদ্দিন সুমন এবং মো. আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ